• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩
শিরোনামঃ
বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার

Reporter Name / ৭০৯ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

  • খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার
    ডেস্কঃ খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, এসএসএফ পাচ্ছে জিয়া পরিবার!

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সোমবার একটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইন, ২০২১ এর ২(ক) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুরক্ষা পাবেন।।।
অনলাই

প্রজ্ঞাপনে বলা হয়- “সরকার, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এরইমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রতিদিনই হাসপাতালের সামনে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় বাড়ছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ মোতায়েন থাকলেও ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি চাপ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com