• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরির ঘটনায় সিআইডির অভিযানে গ্রেফতার ১

Reporter Name / ১৮৪ Time View
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃঃ

গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড-এর স্যাম্পল সেকশনে চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। গত বৃহস্পতিবার ( ২ এপ্রিল) রাতে সিআইডি অভিযান চালিয়ে
ফ্যাক্টরির কর্মচারী কে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া কর্মচারী হলেন- নরসিংদীর রায়পুরা থানার
রতনপুর গ্রামের ওসমান গণির ছেলে ও ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)।

জানা যায়, গত ১৪ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

এ ঘটনায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়। পরবর্তীতে সিআইডি গাজীপুর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)-এর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

পরে গত ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে আসামির দেখানো মতে তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেডের ওপর থেকে চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা নং-০৮, তারিখ ৩ এপ্রিল ২০২৬, ধারা ৩৮১/৪১১ পেনাল কোডে মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডি’র গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com