• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাবরিনা আক্তার (জিয়া)

Reporter Name / ২৩৮ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মাইনুল ইসলাম (বাকেরগঞ্জ বরিশাল):

বাকেরগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে ৭,৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন সাবরিনা আক্তার (জিয়া)।

তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো: জিয়াউল হক আকন এর সহধর্মিনী ও মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বাকেরগঞ্জ উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক। এছাড়াও সাবরিনা আক্তার ‘বাংলামিডিয়া পত্রিকা’ নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদকের দায়িত্ব রয়েছেন।

সাবরিনা আক্তার ২০১৪ সালে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকায় রায়ের বাজার জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।

৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, দীর্ঘদিন গণমাধ্যমের সাথে যুক্ত থাকায় বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডেকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি আরও বলেন, আমার স্বামী সাংবাদিক জিয়াউল হক আকন সব সময় পৌরবাসীর পাশে থেকে নানা সমস্যা সমাধান করার চেষ্টা করেছে। আমি তাকে সবসময় পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমি নিজেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী নির্বাচনে যদি ৭,৮,৯ নং ওয়ার্ডের মানুষ আমাকে তাদের সেবক হিসেবে পাশে রাখেন তাহলে আমি আজীবন তাদের সেবক হয়ে থাকবো।

এ সময় তিনি বাকেরগঞ্জ পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে আসছেন সাবরিনা আক্তার এর নাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com