• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আমেরিকার মাটিতে নোয়াখালীর সুনাম ছড়িয়ে যাচ্ছেন কৃতি সন্তান এটিএম হায়দার খান

Reporter Name / ১১৪ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টে ইনস্পেক্টর হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন নোয়াখালীর কৃতি সন্তান এটিএম হায়দার খান। তাঁর এই অর্জনে গর্বিত নোয়াখালীবাসী।

তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এলাকার বাসিন্দা। এছাড়া তিনি ঐতিহ্যবাহী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ওয়াজিউল্লাহর মেয়ের জামাই। মাস্টার ওয়াজিউল্লাহ প্রতিষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠন “মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন”-এর সঙ্গেও পারিবারিকভাবে সম্পৃক্ত রয়েছেন তিনি।

উল্লেখ্য, “মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন”-এর উদ্যোগে গত বছর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। ওই আয়োজনের মাধ্যমে নোয়াখালীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

এদিকে এটিএম হায়দার খান নিজ মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে আমেরিকার মাটিতে নোয়াখালীর সুনাম বৃদ্ধি করে চলেছেন। তাঁর এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও প্রবাসী বাংলাদেশিরা।

নোয়াখালীর কৃতি সন্তানদের এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com