• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৩
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এনজিও ম্যানেজারের মৃত্যু!

Reporter Name / ৫৪ Time View
রবিবার, ১০ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির ছিলেন ব্যুরো বাংলাদেশ এর সান্তাহার শাখার ম্যানেজার। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় পিছনের দিকে চলে এলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এবং চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com