• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০
শিরোনামঃ
সাংবাদিকদের সাথে বেলকুচি থানা (ওসির) পরিচিতি ও মতবিনিময় সভা নওগাঁয় এআই সংযুক্ত ডিজিটাল সার্ভিলেন্স ও সাইবার ল্যাবের উদ্বোধন ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থী নন্দীগ্রাম উপজেলা বিএনপি’র সাঃ সম্পাদক আদরের মমতাময়ী মাতা’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে সত্যতা: তবু ব্যবস্থা নেই নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিনতি তারেক রহমানের দেখতে চাইনা: আল্লামা মামুনুল হক জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জে আলোচনা সভা ও  বর্ণাঢ্য র‍্যালি বাকেরগঞ্জ শহর পরিচ্ছন্ন রাখতে  বিডি ক্লিনের অভিযান,শপথ বাক্য পাঠ করান এমপি আবুল হোসেন খান।

আদমদীঘিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সানজিদা আক্তার

Reporter Name / ৯৫ Time View
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে বগুড়ার আদমদীঘি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ২৪ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৬ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভুমি), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়।

জানা গেছে, সানজিদা আক্তার উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামের বাসিন্দা। সানজিদা আক্তার উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান আহমেদ কুমুর স্ত্রী। তিনি ২০১৬ সালে বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
এ বিষয়ে সহকারি শিক্ষক সানজিদা আক্তার বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমার বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী ও সকল অভিভাবকগণদের সম্মিলিত সহযোগিতা ও ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই। সে ক্ষেত্রে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

https://www.kaabait.com