• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১
শিরোনামঃ
বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু রঙ্গীখালীতে সরকারি প্রকল্পের কাজ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নির্ধারিত সড়ক কাঁচা রেখেই অন্য সড়কে কাজের অভিযোগ সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ‘মোমবাতি’ মার্কায় ভোট চাইলেন ওমর ফারুক সিকদার বাকেরগঞ্জ প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ, বরিশালে চাঞ্চল্য মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় হোয়াইক্যংয়ে যুবক আটক, উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা বাকেরগঞ্জে মাদক অভিযানে ও অবৈধ মাটি কাটায় ৯ আসামি গ্রেপ্তার নাজিরপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি

Reporter Name / ১৬৮ Time View
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কামরুল ইসলাম,হোয়াইক্যং:
‎টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে দেখতে যান টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন ও সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তার নিজ বাড়িতে গিয়ে খোঁজখবর নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, কামরুল ইসলাম, আলতাফ হোসেন ও সালাহ উদ্দিনসহ অনেকে।

‎এ সময় নেতৃবৃন্দ আহত সাংবাদিক মোজাম্মেল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

‎উল্লেখ্য, গত ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টার দিকে নিজ দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। বড়তলী প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
‎হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে পালংখালী এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। পরবর্তীতে কক্সবাজার সী সাইড হাসপাতালে ভর্তি করার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার বাম হাতের আঙুল, ডান হাত ও বাম পা ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে চিকিৎসকরা তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com